যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুর উপজেলার বুজতলা নামক স্থানে দুটি মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছে।
৩
নারায়ণগঞ্জের রুপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে মাদক কারবারিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সোমবার সকালে অভিযান চালায় পুলিশ।
রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা বাজারের পাশে একটি বাসায় গ্যাসের লাইনে কাজ করার সময় লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। এতে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন।
বিগত কয়েক মাসের তুলনায় চলতি এপ্রিল মাসে ইরাকে সরবরাহকৃত ইরানি গ্যাসের পরিমাণ চারগুণ বেড়েছে বলে জানিয়েছে আঞ্চলিক তেল ও গ্যাস বিশ্লেষণকারী কোম্পানি মিটস।
বুরকিনা ফাসোর হত্যাযজ্ঞে যারা প্রাণে রক্ষা পেয়েছেন সেই সব অধিবাসীরা শনিবার জানিয়েছেন যে নারী ও শিশুসহ ১৩৬ জনকে হত্যা করা হয়েছে। তারা এপ্রিল মাসের এই হত্যকাণ্ডের জন্য দিশটির নিরাপত্তা বাহিনীকে দোষারোপ করেন।
নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ৩ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মো. জুনাইদ (২০) ও তবারক হোসেন (২২) নামে দুজনকে আটক করেছে র্যাব-১১।
ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের বগি উদ্ধার ও রেললাইন মেরামত শেষে ৩০ ঘণ্টা পর চট্টগ্রাম-সিলেটের সঙ্গে ঢাকামুখী আপলাইন ট্রেন চলাচলে উপযোগী করা হয়েছে। শুক্রবার রাত পৌনে ৮ টায় বিষয়টি নিশ্চত করেন আখাউড়া রেলওয়ে জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মেহেদী আহসান আহম্মেদ তারেক।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি পিস্তল ও ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।
লক্ষ্মীপুরে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমাম খুনের ঘটনায় আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জিহাদিসহ ৩৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বব্যাপী আরও ২৮৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ১৯ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ১২ হাজার ২৭৬ জন।