‍

শারদীয় দূর্গা পুজা উপলক্ষে সরকারের বিশেষ অনুমতিতে ইলিশের প্রথম চালান গেল ভারতে

শারদীয় দূর্গা পুজা উপলক্ষে সরকারের বিশেষ অনুমতিতে ইলিশের প্রথম চালান গেল ভারতে

শারদীয় দূর্গা পুজা উপলক্ষে সরকারের বিশেষ অনুমতিতে ২০৮০ মেঃটন ্ইলিশের প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে ৪ টি ট্রাকে ২৩ মেঃটন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। আজ বিকালে কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ইলিশের ট্রাক ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। 

‘ব্রিটিশ সরকার নয়, ইসিবির সিদ্বান্তে পাকিস্তান সফর বাতিল’

‘ব্রিটিশ সরকার নয়, ইসিবির সিদ্বান্তে পাকিস্তান সফর বাতিল’

আগামী অক্টোবরে  নির্ধারিত পাকিস্তান সফর বাতিল  করেছে ইংল্যান্ড  পুরুষ ও নারী ক্রিকেট দল। এই সিদ্বান্ত নিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), সফর বাতিলে যুক্তরাজ্য সরকারের কোন চাপ বা হাত ছিলো না বলে জানালেন পাকিস্তানে থাকা ইংল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান টার্নার।

বিদেশে আর কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে না চীন

বিদেশে আর কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে না চীন

চীন অন্য কোনো দেশে কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে না বলে ঘোষণা দিয়েছে। জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় চীনের এই সিদ্ধান্ত অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।প্রেসিডেন্ট শি জিনপিং জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে ভাষণ দেয়ার সময় এই প্রতিশ্রুতি দিয়েছেন।

করোনায় আরও ৩৬ জনের মৃত্যু

করোনায় আরও ৩৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৩১৩ জন।

সাবমেরিন-বিতর্কের মধ্যে মোদী-মাক্রোঁ ফোনালাপ

সাবমেরিন-বিতর্কের মধ্যে মোদী-মাক্রোঁ ফোনালাপ

আফগানিস্তান ও ইন্দো-প্যাসিফিক নিয়ে মোদী-মাক্রোঁ ফোনে কথা। বাইডেনের সঙ্গেও বৈঠক করবেন মোদী।সাবমেরিন বিতর্ক যখন তুঙ্গে, তখনই ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ। 

জাতিসংঘে কাশ্মির প্রসঙ্গ তুললেন এরদোয়ান

জাতিসংঘে কাশ্মির প্রসঙ্গ তুললেন এরদোয়ান

জাতিসংঘের উচ্চ পর্যায়ের সাধারণ অধিবেশনে বিশ্ব নেতাদের সামনে আবারও কাশ্মির প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। 

গানের স্কুল খুললেন সংগীতশিল্পী কর্ণিয়া

গানের স্কুল খুললেন সংগীতশিল্পী কর্ণিয়া

দীর্ঘ দিনের লালিত স্বপ্ন পূরণ করতে চলেছেন ‘পাওয়ার ভয়েজ’ খ্যাত সংগীতশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। তার অনেক দিনের স্বপ্ন একটি সংগীত শিক্ষালয় প্রতিষ্ঠা করবেন।

বঙ্গবন্ধুর খুনী রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র ফেরত দিবে বলে আশাবাদী বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর খুনী রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র ফেরত দিবে বলে আশাবাদী বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ঢাকা যুক্তরাষ্ট্র থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাযজ্ঞের ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরীকে ফেরত দিবে বলে প্রত্যাশা করছে। কারণ এ বিষয়ে আইনি প্রক্রিয়াগুলো শেষ করার কাজ চলছে।

জাতিসংঘের অধিবেশনে কথা বলতে চায় তালেবান

জাতিসংঘের অধিবেশনে কথা বলতে চায় তালেবান

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্ব নেতাদের সামনে কথা বলার অনুরোধ জানিয়েছে তালেবান। গত সোমবার তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি চিঠি দিয়ে এই অনুরোধ জানিয়েছে বলে বিবিসির প্রতিবেদনে জানা গেছে। তালেবানের এই অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত দেবে জাতিসংঘের একটি কমিটি।