রাজধানীর শেরেবাংলা নগরের বিএনপি বাজারে চাঁদা আদায়, ফুটপাত দখল ও প্রভাব বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটেছে।
রাঙামাটিতে জমাবন্দির নকল উত্তোলনের আবেদনের সঙ্গে জাল ব্যাংক রশিদ দাখিলের অভিযোগে সানী চৌধুরী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
কক্সবাজারের ঈদগাঁওয়ে থানার সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।
আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি ও জ্বালানি সরবরাহে অস্থিরতার কারণে বাংলাদেশকে জ্বালানি খাতে অতিরিক্ত ৪ বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।
টাঙ্গাইলের গোপালপুরে গ্রামীণ ব্যাংকের শাজানপুর শাখা লক্ষ্য করে চারটি পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের সামনের সাইনবোর্ডসহ ভবনের কিছু অংশ পুড়ে গেছে। তবে ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে নদীতে নিখোঁজ হন ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য। পরে প্রায় ২৪ ঘণ্টা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২০২৫ সালে বিশ্বজুড়ে প্রতি ঘণ্টায় গড়ে পাঁচজন নারী ও কন্যাশিশু তাদের স্বামী, ঘনিষ্ঠ সঙ্গী কিংবা পরিবারের অন্য সদস্যদের হাতে হত্যার শিকার হচ্ছেন। এভাবে গতবছর ৪৭ হাজারের বেশি নারী ও কন্যাশিশু প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
বিদেশি বাণিজ্যিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা বা এপিআইয়ের ওপর নির্ভর না করে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তি অবকাঠামোয় তৈরি এআই প্ল্যাটফর্ম দিয়ে বিশ্বসেরা হয়েছে দেশের একটি দল। জাতিসংঘের বৈশ্বিক এআই হ্যাকাথনে ৩৭টি দেশের কয়েক'শ দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের ‘জেডএআই বিডি’।
প্রেমের নামে সন্দেহ, অধিকারবোধ কিংবা সঙ্গীকে নিয়ন্ত্রণের প্রবণতাকে অনেক সময় রোমান্টিক আচরণ হিসেবে পর্দায় তুলে ধরা হয়। তবে এমন উপস্থাপনাকে সমর্থন করেন না বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। তার মতে, বিষাক্ত সম্পর্ক কখনোই ইতিবাচক নয় বরং তা মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
দেশে ডায়াবেটিসের প্রকৃত চিত্র জানতে পূর্ণাঙ্গ জাতীয় জরিপ ও কার্যকর স্ক্রিনিং কর্মসূচি চালুর ওপর গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। একই সঙ্গে উপজেলা পর্যায়ে অসংক্রামক রোগ