‍

দিনাজপুরে বিভিন্ন মার্কার সমর্থনে গণসংযোগ

দিনাজপুরে বিভিন্ন মার্কার সমর্থনে গণসংযোগ

শীতকে উপেক্ষা করে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের বিভিন্ন আসনে বিভিন্ন মার্কার সমর্থনে ব্যাপক প্রচারণা চলছে। সড়কসহ বিভিন্ন অলি-গলিতে পোস্টারে ছেয়ে গেছে। জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার-প্রচারণা ততই বাড়ছে। 

নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

ঢাকাসহ সারাদেশে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই দেওয়া হচ্ছে। বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা শিক্ষার্থীরা। তাদের আনন্দে খুশি অভিভাবকরাও।

৭ জানুয়ারি নির্বাচন হবে না নওগাঁ-২ আসনে

৭ জানুয়ারি নির্বাচন হবে না নওগাঁ-২ আসনে

স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে নওগাঁ-২ আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এতে করে ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে না ওই আসনে। নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট)  আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হকের (৭৫) মৃত্যু হওয়ায় স্থগিত করা হয়েছে এ আসনের নির্বাচন। 

তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যানকে হত্যার হুমকি, ভিডিও ভাইরাল

তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যানকে হত্যার হুমকি, ভিডিও ভাইরাল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে নৌকার বিপরীতে ভোট করায় তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলুকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে তোফাজ্জল হোসেন তোফা নামে নৌকা প্রতীকের এক কর্মীর বিরুদ্ধে।

ঠান্ডা বাতাসে কনকনে শীত পড়েছে নওগাঁয়

ঠান্ডা বাতাসে কনকনে শীত পড়েছে নওগাঁয়

উত্তরের ঠান্ডা হিমেল হাওয়া আর কুয়াশায় নওগাঁয় কনকনে শীত পড়েছে। ফলে জেঁকে বসেছে শীত।সোমবার (১ জানুয়ারি) জেলায় ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছি আবহাওয়া অফিস। যা গতকালের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কম।

থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার চুয়ারিয়া খোলা এলাকায় থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটেছে।

রাজধানীর যেসব সড়ক আজ বন্ধ থাকবে

রাজধানীর যেসব সড়ক আজ বন্ধ থাকবে

রাজধানীতে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা উপলক্ষে যানবাহন চলাচলের ক্ষেত্রে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এজন্য কিছু সড়কে ডাইভারশন করবে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বাগেরহাটে প্রার্থীদের গণসংযোগ

বাগেরহাটে প্রার্থীদের গণসংযোগ

বাগেরহাট-২ আসনে নৌকার প্রার্থী শেখ তন্ময় বাগেরহাট সদরের কাড়াপাড়া ও রাখালগাছি ইউনিয়নে বিভিন্ন এলাকায় জনসংযোগ করেছেন। এই আসনে লাঙ্গলের প্রার্থী হাজরা শহিদুল ইসলাম বাবলু কচুয়ার ধোপাখালী ও গজালিয়া সদরের ইউনিয়নে, স্বতন্ত্র প্রার্থী এসএম আজমল হোসেন বাগেরহাটের যাত্রাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন।