সাতক্ষীরা সদর উপজেলার চারটি গ্রামের প্রায় দুই হাজার মানুষের সুপেয় পানির সংকট নিরসনের লক্ষ্যে পানি বিশুদ্ধকরণ প্লান্ট স্থাপন করেছে আর-প্যাক বাংলাদেশ প্যাকেজিং কোম্পানি লিমিটেড।
- অধিকাংশ পোশাক কারখানা চালু, শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য
- * * * *
- নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ
- * * * *
- ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি
- * * * *
- পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্সে একজন নিহত
- * * * *
- মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত
- * * * *
কিশোরগঞ্জ-৩ আসনে নিজের প্রার্থিতা ফিরে পেতে ও জাতীয় পার্টির প্রার্থী মো. মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল চেয়ে আপিল করেছেন নৌকার প্রার্থী নাসিরুল ইসলাম খান।
নেত্রকোনা জেলার ১০ উপজেলার ৭টি থানার ওসি বদল করা হয়েছে। এর মধ্যে ৬ জন জেলার এক থানা থেকে অন্য থানায় বদল হন। শুধুমাত্র মোহনগনগঞ্জ থানায় জামালপুরের মেলান্দহ থানার ওসিকে আনা হয়েছে।
দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির গরু নিয়ে বগুড়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপী গরু মেলা। শুক্রবার বেলা ১১টায় মমইন ইকো পার্কে এই গরু মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
নওগাঁর নিয়ামতপুরে নিখোঁজের ৩ দিন পর খালের কচুরিপানা ভেতর থেকে নাজমুল হোদা (২৬) নামে এক অটোভ্যান চালকের মরদেহ শুক্রবার বিকালে উদ্ধার করেছে পুলিশ।
রংপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতি সিন্ডিকেটের ১৯ জনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। এ সময় বেশ কিছু ডিভাইস ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার সকাল ৮ টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা দক্ষিণ পাড় বাসস্ট্যান্ডের কুমার নদের উপর জোড়া সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গার্মেন্টসকে নিজেদের স্বার্থে ব্যবহার করার পাঁয়তারা আছে দেশ-বিদেশে। গার্মেন্টস সেক্টরকে আমাদের অর্থনীতির স্বার্থে শান্ত ও সুষ্ঠু রাখার চেষ্টা করে সরকার। এ সেক্টর নিয়ে অযথা পানি ঘোলা করার কোনো কারণ নেই।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪৪ কেজি গাঁজাসহ মো. কামরুজ্জামান (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে হতাশ করলেও বল হাতে তা পুষিয়ে দিয়েছেন টাইগার বোলাররা। কিউইরা মাত্র আট রানের লিড নিয়েছে। প্রথম ইনিংসে বাংলাদেশের ১৭২ রানের জবাবে নিউজিল্যান্ড ৩৭.১ ওভারে অলআউট হয় ১৮০ রানে।