আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) মনোনয়ন বাতিল ঘোষণা করা ৭৩১ প্রার্থীর মধ্যে প্রথম দিনে ৪২ জন আপিল করেছেন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের অধিকাংশই স্বতন্ত্র।
- অধিকাংশ পোশাক কারখানা চালু, শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য
- * * * *
- নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ
- * * * *
- ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি
- * * * *
- পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্সে একজন নিহত
- * * * *
- মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত
- * * * *
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে যে নামগুলো সবচেয়ে বেশি সমালোচনার সঙ্গে উচ্চারিত হয়, সেই তালিকায় সম্ভবত হেনরি আলফ্রেড কিসিঞ্জারের নামও আসবে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে।
দেশে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ৫ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে বাংলাদেশ ১ দশমিক ০৮ বিলিয়ন মার্কিন ডলার ঋণ পেতে পারে।
নওগাঁ জেলায় আজ বিশ্ব মৃত্তিকা দিবস'২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় নওগাঁ আয়োজিত "মাটি ও পানি : জীবনের উৎস" শিরোনামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা।
জাতীয় দলের জার্সি সর্বশেষ গায়ে জড়িয়েছিলেন ২০১৯ সালে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে চুক্তিতেও নেই এখন আর। খেলা হয় না ঘরোয়া লিগেও। ফলশ্রুতিতে আয়ের পরিমাণ বেশ কমেছে মাশরাফী বিন মোর্ত্তজার। যা ধরা পড়ে আসন্ন জাতীয় নির্বাচনের হলফনামায়।
ন্যায় নিষ্ঠা ও নির্ভীক এই মূলমন্ত্রকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাসুম বিল্লাহ এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসাইন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুর্তজা বশির।
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে বাংলাদেশি দুই যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
দিনাজপুর সদর উপজেলায় বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৪ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে দিনাজপুর বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।