সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সকলের জন্য নির্বাচনের দরজা খোলা আছে। আসুন অংশগ্রহণমূলক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। বিএনপিকে বলবো মত পাল্টিয়ে নির্বাচনে অংশ নিন, দরজা খোলা আছে।
নারায়ণগঞ্জে অবরোধের সমর্থনে মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেছে মহানগর যুবদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ এলাকার নাগিনা জোহা সড়কে অবরোধের সমর্থনে এ মিছিল করেছে যুবদল।
ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট থেকে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সিলেটমুখী একটি অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের ড্রাইভার নিহত হন।
পটুয়াখালী পৌর শহরের বেসরকারি একটি ক্লিনিকে এক প্রসূতি নারীর গর্ভে একসঙ্গে চার শিশুর জন্ম হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) রাতে হলিটাচ হসপিটালে সোয়া নয়টার দিকে অস্ত্র পাচারের মাধ্যমে শিশুরা ভূমিষ্ট হয়।
ভারতশাসিত কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকের হাউজবোটে অগ্নিকাণ্ড নিহত তিন বাংলাদেশির মরদেহ দেশে আনা হয়েছে। মরদেহ তিনটি ঢাকা মেডিকেল কলেজ হাসপতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে।
বিএনপি-জামায়াতের পঞ্চম দফা অবরোধের দ্বিতীয় দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে র্যাবের ৪৬০ টহল দল মোতায়েন করা হয়েছে।
সহিংসতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় আজ ঢাকা ও আশপাশের জেলায় ৩২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে।
ঝালকাঠিতে একটি লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অগ্নিকাণ্ডের ঘটনায় লেগুনাটি পুরো পুড়ে যায়। বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শহরের কলেজ রোড এলাকার সমাজসেবা অফিসের সামনে এ ঘটনা ঘটে।
চলমান বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে এক মোহাম্মদ শামির কাছেই হারলো নিউজিল্যান্ড। দফায় দফায় এসে ঝড় তুলে উইকেট তুলে নেন তিনি।