বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ঢাকা ৭ম স্থানে রয়েছে। বায়ুর মান সূচকে ঢাকার স্কোর ১৪৭, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে (সিবিএস) কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন। তবে আরটিজিএস বন্ধ থাকলেও অন্যান্য পেমেন্ট ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।
ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদল।
প্রধানমন্ত্রীর সহযোগিতায় জাতিসংঘের ৩১তম আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের আহ্বায়ক ফেরদৌস সিদ্দিক সায়মন।
দীর্ঘ আট বছর পর আগামী বছরের ২ ফেব্রুয়ারি আয়োজন করা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারীশক্তির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন বাণিজ্যিক সিভিল পাইলট ইথার ফারিয়াল হামিদ।
প্রবাসে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশি ফ্যামিলিস ইন পর্তুগালের (বিএফপি) উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গাজার স্থিতিশীলতায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের পরিকল্পনার আগে সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।
তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি জাদুঘরে কয়েক দশক ধরে সংরক্ষিত একটি ফসিলকে প্রায় ২৫ লাখ বছর আগে বেঁচে থাকা স্যাবার-টুথড বিড়ালের দেহাবশেষ হিসেবে শনাক্ত করেছেন গবেষকেরা।