পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, চার দেশের রাষ্ট্রদূতদের কাছ থেকে 'অতিরিক্ত পুলিশ এসকর্ট' সেবা প্রত্যাহারের ফলে বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।
- চামড়া শিল্পে ঋণে সুদ মওকুফ, ১২ বছরে পরিশোধ ও হার কমাতে উদ্যোগ
- * * * *
- প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী
- * * * *
- চরিত্রের জন্য ১২ কেজি ওজন বাড়িয়ে বিপাকে শ্রদ্ধা কাপুর
- * * * *
- পথচলায় ইতি টানছে ব্যান্ড ‘বাংলা ফাইভ’
- * * * *
- মিয়ানমারে স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ৩০
- * * * *
:
দেশ খাদ্য উৎপাদনে স্বয়ংস্বপূর্ণতা অর্জন করার পরও প্রতিবছর ৮০০ কোটি টাকার খাদ্যপণ্য আমদানি করতে হয়। এজন্য খাদ্য আমদানি ব্যয় কমাতে আগামী বাজেটে আমদানি প্রতিস্থাপন শিল্পায়নে (আইএসআই) জোর দেওয়ার কথা বলেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফের সাথে সরকারের যে চুক্তিগুলো হয়েছে সেগুলো কঠিন শর্তযুক্ত বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, রিজার্ভ নিয়ে যে সঙ্কট তৈরি হয়েছে তা যেকোনো সময় মারাত্মক আকার ধারণ করতে পারে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বাংলাদেশের প্রায় ৫০০টি উপজেলায় ২৫ বেড থেকে বর্তমানে ৫০ বেডের আধুনিক হাসপাতাল করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার বলেছেন, সংসদীয় দলগুলোকে নিয়ে আগামী নির্বাচনকালীন সরকার গঠন করা যেতে পারে, যদিও ব্রিটেনের ওয়েস্ট মিনস্টারের গণতন্ত্র অনুসরণ করে দেশে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজারের মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। শুক্রবার রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। এর ফলে চট্টগ্রামে গতকাল শনিবার থেকে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। একইসঙ্গে ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কার কথাও জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
ঘূর্ণিঝড় ‘মোখা’র ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ২ লাখ ৫০ হাজার সদস্য উপকূলীয় এলাকায় মোতায়েন করা হয়েছে। জনসচেতনতায় মাইকিং করা, মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়াসহ বিভিন্ন প্রস্তুতিমূলক দায়িত্ব পালন করছেন তারা।
ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় দুর্যোগকালীন ও দুর্যোগপরবর্তী সময়ে যাতে সকল ধরনের টেলিযোগাযোগ সেবা অব্যাহত থাকে তা নিশ্চিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ অধীনস্থ সকল সংস্থাসমূহকে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্নের নির্দেশনা দেয়া হয়েছে।
২০০৭ সালে সংগঠিত ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সিডরের মতোই শক্তিশালী ঘূর্ণিঝড় মোখা। উপকূলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মোখা গতি সঞ্চার করতে থাকবে। প্রায় সিডরের সমতুল্য গতিবেগ নিয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে মোখা।
ঘূর্ণিঝড় 'মোখা' উপকূলের দিকে অগ্রসর হওয়ায় সারা দেশে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে সব প্রকার নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।