বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে নির্বাচনে অংশ নিয়ে পরীক্ষা নেয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশনার মো: আলমগীর।
:
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী রোববার (৩০ এপ্রিল)। সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে এ পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা করা হবে।
রাজধানী ঢাকার অনেক এলাকায় সোমবার রাতে যে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছিল, অতিরিক্ত চাপই তার কারণ বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের বিষয় নিয়ে বিদেশীদের কাছে ধর্ণা দেয়া দেশবিরোধী কাজ।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ মে বিশ্বব্যাংক ও বাংলাদেশের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফরে টোকিওতে দেশটির প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওর সাথে তার বৈঠককালে বাংলাদেশ ও জাপানের মধ্যে আটটি চুক্তি বা সহযোগিতা স্মারক (এমওসি) সইয়ের সম্ভাবনা রয়েছে।
কক্সবাজারের উপকূলবর্তী বাঁকখালী নদীর মোহনা-সংলগ্ন সাগরে মাছ ধরার ট্রলার থেকে উদ্ধার হওয়া লাশগুলো অর্ধগলিত ও বিকৃত হলেও পরিচয় মিলতে শুরু করেছে। নিহতরা সকলেই মহেশখালী ও চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন স্বজনরা। এদিকে পুলিশের ডিআইজি বলছেন, এই হত্যাকাণ্ডে রহস্য উদঘাটনে যৌথভাবে কাজ চলছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ যদি সিদ্ধান্ত নেয় সংঘাত এড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি নিষ্পত্তি হবে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলেছে, রানা প্লাজা ভবন ধসের মতো একই ধরনের বিপর্যয় এড়ানোর চাবিকাঠি হলো একটি সম্পূর্ণ নিয়ন্ত্রিত তৈরি পোশাক (আরএমজি) শিল্প।
ভারতের ভোক্তাবিষয়ক উপমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে বলেছেন যে ২০২৪ সালে সমস্ত 'ফিরাঙ্গিকে' বাংলাদেশে পাঠিয়ে দেবে বিজেপি। বিহারের রাজধানী পাটনায় রোববার এক অনুষ্ঠানে এই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, '২০২৪ সালে বিহারের ৪০টি আসনে এই ফিরঙ্গি শাসনকে প্রকাশ্যে নিয়ে আসব।