বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজানের শুরুতে মানুষ হুমড়ি খেয়ে বাজার কেনে তাই কিছুটা বাজার ঊর্ধ্বগতি হয়, তবে তা ক্রমান্বয়ে কমে এসেছে। দাম কমায় ভারত থেকে পেঁয়াজ আমদানি শিথিল করা হয়েছে, যাতে কৃষকরা মূল্য পায়।
:
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে দেশে ৫৬ জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতন, হয়রানি, হুমকি, মামলা ও পেশাগত কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারাবিশ্বের মতো বাংলাদেশেও দ্রব্যমূল্য বেড়েছে, তা সত্ত্বেও আমরা অনেকের চেয়ে ভালো আছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার অন্যতম সংগঠক, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা, ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
কক্সবাজারের উখিয়ায় সুপারি চুরির মিথ্যা অভিযোগে কলেজছাত্র রায়হান শরীফকে রড ও বিদ্যুতের তার দিয়ে পাশবিক নির্যাতনের ঘটনায় মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়নদের টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশের রেশ এখনও পুরোপুরি কাটেনি। এর ধারাবাহিকতায় সাগরিকায় আইরিশদের বিপক্ষে জয় দিয়েই সিরিজ শুরু করেছে টাইগাররা। এবার সাকিব আল হাসানের দলের সামনে সুযোগ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিতর্কিত বিচার ব্যবস্থার সংশোধন নিয়ে কয়েক সপ্তাহের অস্থিরতার পর ইসরাইলে গৃহযুদ্ধে জড়ানোর কোনো পূর্ভাবাস দেখছেন না ।সোমবার হোয়াইট হাউস এ কথা জানিয়েছে।
র্যাব হেফাজতে সুলতানা জেসমিন (৪৫) নামে এক নারীর মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত প্রতিবেদন হাইকোর্টে এসেছে।প্রতিবেদনে বলা হয়েছে, অস্বাভাবিক ও উচ্চ রক্তচাপজনিত কারণে সুলতানা জেসমিনের মৃত্যু হয়েছে। তাকে কোনো নির্যাতন করা হয়নি।
অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো: সাহেদ করিমের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আগামী নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন। ওই নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যদি জয়লাভ না হয় তাহলে আমাদের যে অর্জন সেগুলো ধূলিসাৎ হয়ে যাবে।’