অনেক বাধা-বিপত্তি এড়িয়ে তফসিল অনুযায়ীই আজ অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ।
:
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের পরে সহিংসতার পরিবেশ সৃষ্টি হলে কমিশনের চাওয়া অনুযায়ী পেশাদারিত্বের সঙ্গে, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে বাংলাদেশ সেনাবাহিনী।
নৌকা মার্কায় নিজের ভোট দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ আমার কেন্দ্র। অত্যন্ত আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে আমি ভোট দিলাম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার সকালে নির্বাচনী এলাকায় বসুরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের বড় রাজাপুরে উদয়ন ফ্রি ক্যাডেট একাডেমি কেন্দ্রে (মন্ত্রী মহোদয়ের বাড়ি সংলগ্ন) তিনি ভোট দেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমাদের আন্দোলন চলছে, চলবে। দেশবাসীকে আজকের হরতাল সফল করার আহ্বান জানাই। আজকেএকতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটকেন্দ্রে কোনো ভোটার নেই।'
ঢাকা-১৩ আসনে ৫০ শতাংশ ভোট পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ওই আসনের নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। এ আসনে ভোট উৎসব অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। রবিবার সকাল সাড়ে ১০টায় উত্তরা রাজউক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের খবর পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকা বিভাগে দুটি, সিলেট বিভাগে একটি, চট্টগ্রাম বিভাগে তিনটি, ময়মনসিংহ বিভাগে তিনটি, খুলনা বিভাগে একটি, বরিশাল বিভাগে চারটি এবং রংপুর বিভাগে একটি ঘটনা ঘটে।
দেশব্যাপী চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ। এতে ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রবিবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর শান্তিনগরে হাবীবুল্লাহ্ বাহার ডিগ্রি কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।
ঢাকা-৮ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী নয়। ১৫ বছরের আন্দোলন সন্ত্রাস নৈরাজ্যের। তাদের আন্দোলনে জনগণ নেই। এজন্য তারা জনগণকে ভয় পায়। তাই নির্বাচনে অংশ নেয় না। বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে চায়। তারা বিশ্বাস করে শেখ হাসিনার নেতৃত্বেই উন্নয়ন।