বান্দরবানের লামায় এস্কেভেটর বহনকারী একটি ভারী ট্রাকের চাপে গজালিয়া-আজিজনগর সড়কের একটি বেইলি সেতু ধসে পড়েছে।
- জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির
- * * * *
- নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আরিফ গ্রেপ্তার
- * * * *
- গুলশানে চাঁদাবাজির দায়ে যুবদল নেতা শরিফুল গ্রেপ্তার
- * * * *
- আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ
- * * * *
- লন্ডনে ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের হাইকমিশনার
- * * * *
দুর্ভোগ
নির্ধারিত সময় পেরিয়ে ছয় বছরেও শেষ হয়নি ঢাকা-শরীয়তপুর মহাসড়কের নির্মাণকাজ। কয়েক দফা প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও এখনো সড়কের বিভিন্ন অংশের কাজ অসমাপ্ত রয়েছে
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও মেঘলা আবহাওয়া বিরাজ করছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বিশেষ করে কর্মজীবী মানুষ, পথচারী ও দৈনন্দিন কাজে বাইরে বের হওয়া ব্যক্তিরা দুর্ভোগে পড়েছেন।
শিল্পসমৃদ্ধ নরসিংদী জেলার ছয়টি উপজেলা থেকে প্রতিদিন নানা সরকারি-বেসরকারি সেবা নিতে বিপুলসংখ্যক মানুষ নরসিংদী পৌর শহরে আসেন।
দিনাজপুরের ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে যাত্রী ছাউনি না থাকায় রোদ-বৃষ্টিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
রাঙামাটির সাজেক সড়কে পাল্টাপাল্টি অবরোধে অচল হয়ে পড়েছে জনজীবন। একদিকে কার্বারি অ্যাসোসিয়েশন ও গণ অধিকার রক্ষা কমিটির ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলছে। অন্যদিকে এর প্রতিবাদে বুধবার (৪ নভেম্বর) ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ শুরু করেছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি।
সাতক্ষীরা পৌরশহরে যানজট তীব্র আকার ধারণ করেছে। নিয়ন্ত্রণহীন ইজিবাইক, ব্যাটারিচালিত ভ্যান, নছিমন, করিমন, ভটভটি ও মাহেন্দ্রসহ বিভিন্ন যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী।
অপরিকল্পিত ভরাট ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাটাত্তা গ্রাম। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় সহস্রাধিক পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি দেখা দিয়েছে স্বাস্থ্যঝুঁকি।
লালমনিরহাটের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। উত্তরীয় হিমেল হাওয়ার কারণে বেড়েছে ঠাণ্ডার প্রকোপ। ফলে দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের। জীবন-জীবিকার তাগিদে অনেকেই বাধ্য হয়ে ঠাণ্ডা উপেক্ষা করেই বের হচ্ছেন কাজে।
নির্বাচন সামনে রেখে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধ ঘিরে বাসে আগুন দেওয়াসহ রেলেও নাশকতার ঘটনা ঘটছে। এর ফলে বিভিন্ন রুটের পাঁচটি ট্রেন বন্ধ রাখা হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।