মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়ানো হয়েছে। ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর বেধে দেওয়া সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
নম্বরপ্লেট
মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক পরিবহন আইন ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা ২০২২ অনুযায়ী, মোটরসাইকেলে অনুমোদিত আরএফআইডি ট্যাগসহ রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও, এবার নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।