রাজধানীর ভাটারা থানা এলাকায় বিদেশি পিস্তল ও নয় রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- রুহুল আমিন (৩১) ও ইয়াসিন (২৬)।
পিস্তল
জয়পুরহাটে যুক্তরাষ্ট্রের তৈরি একটি অবৈধ বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি রনজু সরকারকে (রনজু) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
চাঁদপুরে পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজাকে গ্রেপ্তার করা হয়েছে। মোবাইল ফোনের গ্যালারিতে পিস্তলের ছবি দেখে পুলিশের সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তাদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে।
রাজশাহীর গোদাগাড়ীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে দু’টি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
নাটোরের নলডাঙ্গা উপজেলায় পাকা রাস্তার ওপর আগুন জ্বালিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ফেনীর ছাগলনাইয়া সীমান্তে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ফেনী ৪ বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান।
কালের কণ্ঠের প্রিন্ট ভার্সনে ‘গহিন পাহাড়ে জিম্মি বেচাকেনা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বাংলাদেশ সেনাবাহিনী।
ফেনীতে সাংবাদিক জসিম ফরায়েজিকে মারধর, পিস্তল দেখিয়ে হত্যার হুমকি এবং গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টার অভিযোগে সাবেক পৌর কাউন্সিলর খালেদ খানকে আটক করেছে পুলিশ।
মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজার থেকে দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মো. রিদুয়ান (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে গর্জনিয়া বটতলী স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।