বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচন-২০২৭ এ পূর্ণ প্যানেলে নিরঙ্কুশ জয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (বিএনপি) মনোনীত প্যানেল।
বাদী
পার্শ্ববর্তী একটি দেশের উসকানিতে ফ্যাসিবাদী শক্তি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা মারা গেলেও সরকার কারও ওপর গুলি না চালিয়ে গণতান্ত্রিক আচরণের পরিচয় দিয়েছে।
দেশব্যাপী ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীরা।
নওগাঁ জেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিগত উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী পাঁচশ’ জন শিক্ষার্থীকে সম্বর্ধনা দেয়া হয়েছে।
সপ্তাহব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী ও সাম্যবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সুষ্ঠু ভোট হলে বিজয়ী হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন। তবে নির্বাচন সুষ্ঠু না হলে জনগণ ফলাফল মেনে নেবেন না বলে মন্তব্য করেছেন তিনি।
সরকারের অনুমতি পেলে প্রয়োজনে পুলিশ ‘ক্রসফায়ার’ করবে- বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মিথ্যা ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে প্রায় দুই মাস কারাভোগে বাধ্য করার অভিযোগে করা মামলায় বাদী লিপি আক্তারকে (৩৯) এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
চাঁদাবাজির মামলায় আদালত থেকে জামিন নিয়ে বাদীকে আবার হত্যার চেষ্টা করেছে মামলার আসামিরা। মামলার বাদী একজন শিক্ষানবিশ আইনজীবী হয়েও এখন নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চাতৈইলাভিটি গ্রামের খায়রুল ইসলাম খোকন ঢাকার আদালতের একজন শিক্ষানবিশ আইনজীবী। গতকাল সোমবার ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে তিনি তার এবং তার পরিবারের লোকজনের ওপর দুর্বৃত্তদের হামলার বর্ণনা দেন।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে হিন্দুত্ববাদী সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের (এবিজিপি) সদস্যদের সঙ্গে ফিল্ম ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার দুপুরের দিকে দু’পক্ষের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে।