বলিউড সুপারস্টার রণবীর কাপুরকে রামের চরিত্রে দেখার জন্য দীর্ঘদিন ধরে প্রহর গুনছেন বিশ্বজুড়ে তার ভক্ত-অনুরাগীরা। নীতেশ তিওয়ারী পরিচালিত এ বছরের অন্যতম বিগ বাজেট সিনেমা ‘রামায়ণ’ আগামী ৫ নভেম্বর দীপাবলি উপলক্ষে বিশ্বজুড়ে শুভ মুক্তি পেতে যাচ্ছে।
‘রামায়ণ’
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে চলেছে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম ব্যয়বহুল মহাকাব্যিক ছবি ‘রামায়ণ’। শোনা যাচ্ছিল, দীপাবলিতে মুক্তি পাবে ছবিটি। তবে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নবরাত্রিতে ছবির প্রথম পর্ব মুক্তির দিনক্ষণ ঘোষণা করলেন নির্মাতারা।