‘আর্থার মানসিকভাবে অসুস্থ ছিলেন’, দাবি পাকিস্তানের সাবেক পেসারের
ছবি: সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধান কোচ মিকি আর্থারকে নিয়ে সবশেষ মন্তব্যে আবার বিতর্ক তুললেন সোহেল খান। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার দক্ষিণ আফ্রিকান কোচের সঙ্গে তার তিক্ত সম্পর্কের স্মৃতি ফিরিয়ে এনেছেন এবং সাবে কোচকে নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন।
সোহেলের দাবি, আর্থার কোচিং বুঝতেন না এবং পাকিস্তান জাতীয় দলে থাকার সময় খেলোয়াড়দের সঙ্গে তার আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন। তার আরও দাবি, জাতীয় দল ও পাকিস্তান সুপার লিগে ভালো পারফরম্যান্স করেও বারবার উপেক্ষিত হয়েছেন তিনি।
আর্থার কোচ থাকার সময় দল নির্বাচনে ক্ষমতাশালীদের প্রভাব ছিল। সোহেল ইউটিউবে ফাওয়াদ আলম শো-তে বলেন, ‘মিকি আর্থার মানসিকভাবে অসুস্থ। আমি এটা খোলাখুলি বলছি। সে পাগল। সে শতভাগ মানসিকভাবে অসুস্থ এবং যারা তার সমর্থন পেত, তারা ছাড়া বাকি খেলোয়াড়দের আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন। সে কোচিং বোঝে না। অথচ মুশতাক আহমেদ তাকে পাকিস্তান দলে নিয়ে এসেছিলেন। তিনি শুধু খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতেই নয়, বরং তাদের পেছনের ক্ষমতার কারণেও খেলোয়াড় বাছাই করতেন।’