লভ্যাংশ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস

লভ্যাংশ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস

ফাইল ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি কনসালটেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডাদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করে পর্ষদ।

সোমবার (১২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২০২৫ সালের ৩০ জুন কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ১১ পয়সা। আগের হিসাব বছরে একই সময় ইপিএস ছিল ৩ টাকা ৬২ পয়সা। বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় কমেছে ৫১ পয়সা।

গত ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ১৬ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।