৮ বছরের শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন
প্রতীকী ছবি।
গাজীপুরের শ্রীপুরে শিশু ধর্ষণ মামলায় শফিকুল ইসলাম খন্দকার নামের এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল।
সোমবার (১৯ অক্টোবর) গাজীপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ রায় দেন।
সাজাপ্রাপ্ত শফিকুল ইসলাম শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের খন্দকার আব্দুল আজিজের ছেলে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের সরকারি কৌঁসুলি(পিপি) আবু তাহের নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৩ জুলাই পাঁচতলা ভবনের একটি ইউনিটে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে শফিকুল ইসলামের বিরুদ্ধে। ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে ১৫ জুলাই শ্রীপুর থানায় মামলা করেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ এ মামলার রায় ঘোষণা করেন আদালত।