খুলনায় পোলিও দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ

খুলনায় পোলিও দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ

সংগৃহীত

খুলনা জেলায় আজ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর জাতিসংঘ শিশু পার্কে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। 

রোটারী ক্লাবের রিপসা টীম-খুলনা জোন এ পোলিও নির্মূলের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রতিবছর ২৪ অক্টোবর এ কর্মসূচির অয়োজন করে।

এ উপলক্ষে আয়োজিত র‌্যালিটি জাতিসংঘ শিশু পার্ক থেকে শুরু হয়ে নগরীর খানজাহান আলী রোড ও কেডিএ এভিনিউ প্রদক্ষিণ করে আবারও জাতিসংঘ শিশু পার্কে গিয়ে শেষ হয়। 
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। 

রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট ও ডেপুটি কো-অর্ডিনেটর নাদিরা সুলতানা’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রোটারি অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর পাস্ট প্রেসিডেন্ট ডাক্তার সৈয়দ আবু সাঈদ। 

শুভেচ্ছা বক্তৃতা করেন কো-অর্ডিনেটর মোল্লা মারুফ রশীদ, ডেপুটি কো-অর্ডিনেটর আশিষ দে, জিএম নাসিরুল্লাহ ও এ্যাসিসট্যান্ট কো-অর্ডিনেটর ফেরদৌসুর রহমান পিয়াস।

সভায় বক্তারা পোলিও রোগ সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন।