হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১২৯৫
ফাইল ছবি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও নিশ্চিত হামে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে এক হাজার ২৯৫ জনের শরীরে।
এ নিয়ে চলতি বছরে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৪০ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন এবং হামের উপসর্গে ১ হাজার ১৩৫ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে একজন শিশু। বাকি ছয়জন মারা গেছে হামের উপসর্গে। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের একজন, চট্টগ্রাম বিভাগের দুজন, বরিশাল বিভাগের একজন এবং খুলনা বিভাগের দুজন রোগী রয়েছে।