ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৮৯ মামলা

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৮৯ মামলা

ফাইল ছবি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৮৯টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৭৫৮টি গাড়ি ডাম্পিং ও ৪৩৩টি গাড়ি রেকার করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ৩টি বাস, ১টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৯টি মোটরসাইকেলসহ মোট ৯৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ৭টি বাস, ১৭টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজিচালিত অটোরিকশা ও ৭৭টি মোটরসাইকেলসহ ১৪৬টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫টি বাস, ৪টি ট্রাক, ২৫টি কাভার্ডভ্যান, ৭৭টি সিএনজিচালিত অটোরিকশা ও ২২১টি মোটরসাইকেলসহ মোট ৪২১টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৯টি বাস, ৩৪টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৬৪টি সিএনজিচালিত অটোরিকশা ও ১১১টি মোটরসাইকেলসহ ৩৪৯টি মামলা করা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ৩টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজিচালিত অটোরিকশা ও ৬৩টি মোটরসাইকেলসহ মোট ১৫৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ২৪টি বাস, ১৮টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৩৭টি মোটরসাইকেলসহ ৩২৫টি মামলা করা হয়েছে।

এ ছাড়া ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৪টি বাস, ১২টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৬৪টি সিএনজিচালিত অটোরিকশা ও ১২২টি মোটরসাইকেলসহ ৪০৫টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৪টি বাস, ১০টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৭১টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৮৭টি মোটরসাইকেলসহ মোট ৪৯২টি মামলা করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও আইন লঙ্ঘন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।