নোয়াখালী প্রতিনিধি: গ্রামীণ জনগোষ্ঠীর ব্যাপক এবং সক্রিয় অংশগ্রহণ তথা তথ্যে প্রবেশাধিকারের মাধ্যমে তাদের ক্ষমতায়ন প্রক্রিয়াকে ত্বরান্বিতকরণের লক্ষ্যে নোয়াখালীতে তথ্য অধিকার আইন ২০০৯ প্রয়োগের মাধ্যমে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আইন
রাজধানীর রাজারবাগ পীরকে নিয়ে সংবাদ প্রকাশ করায় আরটিভির স্টাফ রিপোর্টার অধরা ইয়াসমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
আইনি বিয়ে সারলেন টেলিদুনিয়ার পরিচিত মুখ শ্রুতি দাস। দীর্ঘদিনের প্রেমিক স্বর্ণেন্দু সমাদ্দারকেই বিয়ে করেছেন শ্রুতি।
অবাস্তব কোনো দাবি নিয়ে বিএনপির সঙ্গে সংলাপ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
নির্ধারিত পরিমাণের চেয়ে অতিরিক্ত খাদ্যপণ্যের মজুত ঠেকাতে যাবজ্জীবনের বিধান রেখে নতুন আইন পাস হয়েছে জাতীয় সংসদে। বুধবার সংসদে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) বিল, ২০২৩’ পাস হয়।
আইনমন্ত্রী আনিসুল হক সংসদে বলেছেন, বিমান বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে ফোর্সেস গোল-২০৩০ এর সাথে সামঞ্জস্য রেখে উন্নত প্রযুক্তির আরো যুদ্ধবিমান কেনার পরিকল্পনা রয়েছে সরকারের।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছেড়েছেন অধিকাংশ বাসিন্দা। নাড়ির টানে ট্রেন ও বাসে করে ফিরেছেন তারা। বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছাড়ায় এখন প্রায় ফাঁকা ব্যস্ততম এই নগরী।
নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে দুই প্রধান রাজনৈতিক দল পরস্পর বিপরীতমুখী অবস্থান নিয়েছে এবং এ ব্যাপারে তাদের কোনো প্রকার ছাড় দেয়ার মানোভাব দেখা যাচ্ছে না। নির্বাচনের আর মাত্র ছয় মাসের মতো সময় বাকি থাকতে দুই প্রধান দলের মধ্যে এই অনাস্থা ও বিরোধপূর্ণ অবস্থান রাজনীতিতে সংকট সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।
রোববার (১১ জুন) অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল জাতীয় সংসদে ব্যাংক আমানত বীমা আইনের সংশোধনী বিল উত্থাপন করেন। পরে এটি পরীক্ষা করে এক মাসের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।