র্যাব-১০ এর অভিযানে রাজধানী মহাখালী এলাকা থেকে বিপুল পরিমান অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ সাইবার প্রতারক চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন-আরিফ আবেদীন ওরফে জিসান, অনিক হোসেন, শাওন আহম্মেদ ও মো. নাসিম খান।
আইন
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) কিছু সংশোধনী আনা হবে।
রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের পদ শূণ্য ঘোষণা ও নির্বাচন নিয়ে রিট খারিজের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসাথে রিট আবেদনকারীকে এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
কালো কোট ও গাউন না পরেই আদালতে বিচারকাজে অংশ নিতে এসেছেন আইনজীবীরা। দেশব্যাপী তাপপ্রবাহের মধ্যে অধস্তন আদালতের আইনজীবী ও বিচারকদের কালো কোর্ট ও গাউন না পরে শুধু সাদা শার্ট কালো প্যান্ট পরে আদালতের কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশনা জারির পরদিন ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণে এমন চিত্র দেখা গেছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিচারকদের কার্যক্ষেত্রে পুরনো ধ্যান-ধারণা পরিহার করে আধুনিক প্রযুক্তি, কারিগরি জ্ঞান এবং তত্ত্বীয় বিষয় সম্পর্কে ধারণা নিয়ে সেবা প্রদানে ইতিবাচক মনোভাব তৈরি করতে বলেছেন।
যশোরে তুচ্ছ ঘটনায় রিকশাচালককে প্রকাশ্যে মারধরের ঘটনায় যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য আরতি রানী ঘোষকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা চলবে।
ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় দায়ের হওয়া মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল হবে না।