ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ ফারুকের সাথে অশালীন আচরণ এবং কুরুচিপূর্ণ স্লোগান দেয়ার ঘটনায় ওই বারের ২১ আইনজীবীকে তলব করেছেন হাইকোর্ট।
আইন
আদালতে নিজের মক্কেলের হয়ে এবার সওয়াল-জবাব করতে নামবে ‘রোবট আইনজীবী’। আজগুবি মনে হলেও বিশ্বে এই প্রথম এমন হতে পারে আমেরিকায়। এ দাবি করেছে ব্রিটেনের ‘নিউ সায়েন্টিস্ট’ পত্রিকা।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে ২০০৯ সাল থেকে ২০২২ সালের নভেম্বর মাস পর্যন্ত ৮ লাখ ৩৪ হাজার ৯৪৭ জনকে সরকারি খরচায় আইনি সেবা প্রদান করা হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এখন পর্যন্ত সংবিধান সংশোধনের কোনো পরিকল্পনা সরকারের নেই।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ২০২২ সালে জেলায় ৪১ লাখ ২৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
এরমধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৩ লাখ ৮৮ হাজার ৬০০ টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ১৭ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি ভাইভা (মৌখিক) পরীক্ষার দিন নির্ধারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী সাধারণ নির্বাচন যথাসময়ে এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। এ সরকারের মেয়াদ ৫ বছর, মেয়াদ শেষে সংবিধানে যেভাবে বলা আছে একটা জাতীয় নির্বাচন হবে, ঠিক সেভাবে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে।’
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন ‘ভূমি ব্যবহার ও মালিকানা স্বত্ব’ সহ তিনটি আইনের খসড়া চূড়ান্ত করার পথে রয়েছে। তিনি আরো বলেন, আগামী বাজেট অধিবেশনের আগেই আইন তিনটির খসড়া বিল আকারে সংসদে উপস্থাপনের জন্য পাঠানো হবে।
দেশের সব জেলা জজ ও আইনজীবী সমিতির কাছে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহিদ আইনজীবীদের তালিকা চেয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।
খুচরা ও ফেরি করে তামাক বিক্রি বন্ধ এবং তামাক বিক্রিতে লাইসেন্স প্রথা প্রচলনের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী (হকার) ইউনিয়ন। এসব ইউনিয়নের নেতারা বলছেন, ফেরি করে তামাক বিক্রি বন্ধ ও লাইসেন্স পদ্ধতি প্রচলন হলে প্রায় ১৫ লাখ হকার বেকার হবেন।