আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, ২০২৩ সালের মাঝামাঝি নাগাদ বাংলাদেশ শ্রম আইন সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন হবে এবং সংশোধিত এ শ্রম আইন বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতেও প্রযোজ্য হবে।
আইন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংবিধানের মর্যাদা অক্ষুন্ন রাখতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।আগামীকাল ৪ নভেম্বর ‘জাতীয় সংবিধান দিবস’ উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ আহ্বান জানান।
সরকার প্রয়োজন মনে করলে যেকোনো সেবাকে অত্যাবশ্যক পরিষেবা হিসেবে ঘোষণা করতে পারবে। আর অত্যাবশ্যক সেবায় চাইলেই ধর্মঘট, ‘লে-অফের’ মতো কোনো কিছু করা যাবে না। কেউ তা করলে শাস্তি পেতে হবে।
লিঙ্গ বৈষম্য ও যৌন হয়রানির বিরুদ্ধে নারীদের আরো সুরক্ষা দেয়ার লক্ষ্যে চীন রোববার এক আইন পাস করেছে। এর কয়েকদিন আগে, তৃতীয়বারের মত সংশোধন ও বিপুল জনমত সংগ্রহের পর বিলটি দেশটির সর্বোচ্চ আইনসভায় উপস্থাপন করা হয়েছিল।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) মাধ্যমে যেকোনো অপব্যবহার বন্ধে সরকার সজাগ রয়েছে। প্রতিটি দেশে যেকোনো নতুন আইন বাস্তবায়নের সময় কিছু অপব্যবহারের অভিযোগ পাওয়া যায়।
বাংলাদেশের বহুল আলোচিত ও সমালোচিত ডিজিটাল নিরাপত্তা আইন পাশের চার বছর পূর্ণ হয়েছে এবং সাংবাদিক ও অধিকার কর্মীরা বলছেন এ চার বছরে আইনটি দেশে ভয়ের পরিবেশ তৈরি করেছে।
ভারতের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার এক ঐতিহাসিক রায়ে বলেছে, গর্ভপাতের অধিকার দেশের সব নারীর জন্যই প্রযোজ্য এবং তিনি বিবাহিত না কি বিবাহিত নন তা সেখানে কখনোই বিচার্য হতে পারে না।
অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) তিনি এ দায়িত্ব পান। যা আগামী ৮ অক্টোবর পর্যন্ত পালন করবেন।
কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের মাধ্যমে তা শক্তিশালী করার দাবি জানিয়েছেন বাংলাদেশ তামাকবিরোধী জোটের নেতৃবৃন্দ।
আর সিগারেট খুচরা কেনা যাবে না। কিনতে হবে পুরো প্যাকেট। সেই সঙ্গে যেখানে সিগারেট বিক্রি হয়, সেখানে তামাকজাত পণ্যের প্রদর্শনীও নিষিদ্ধ হচ্ছে। এমন বিধি রেখে, সংশোধন হচ্ছে তামাক নিয়ন্ত্রণ আইন।