আজ মঙ্গলবার (১ আগস্ট) বিকেল থেকে শুরু হচ্ছে কালুরঘাটে কর্ণফুলী নদীর উপরে নির্মিত পুরনো রেলওয়ে সেতু উন্নীতকরণের কাজ। এ কারণে আজ মঙ্গলবার (১ আগস্ট) বিকেল থেকে সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। একই সময় সওজের নির্মিত ফেরি সার্ভিসও চালু হচ্ছে।
আজ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার প্রতিবাদে নয়া পল্টনে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি।
মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবির বিষয়ে সরকারের সাড়া না পাওয়ায় আজ মঙ্গলবার থেকে আমরণ অনশনে বসার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।
রপ্তানি ও প্রবাসী আয়ে ডলারের দাম বাড়িয়ে পুন:নির্ধারণ করা হয়েছে। রপ্তানিকারকদের প্রতি ডলারের দাম এক টাকা বাড়িয়ে দেওয়া হবে ১০৮ টাকা ৫০ পয়সা।
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময়ের আট বছর পূর্তি আজ। নানা আয়োজনে উদযাপন হচ্ছে দিনটি। ২০১৫ সালের এই দিনটি সাবেক ছিটমহলবাসীদের জন্য মুক্তির মাহেন্দ্রক্ষণ।
এক দফা দাবিতে আজ সোমবার (৩১ জুলাই) ঢাকায় এবং কাল সারাদেশে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। মঞ্চের নেতারা জানান, আন্দোলন দমাতে আবারো জ্বালাও পোড়াও অগ্নিসন্ত্রাসের পথ বেছে নিয়েছে সরকার।
আজ শনিবার (২৯ জুলাই), ১০ মহররম পবিত্র আশুরা। হিজরি সনের ১০ মহররম তারিখটি মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পবিত্র আশুরা পালন করা হচ্ছে।
আজ ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্সের আহ্বানে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে। ভাইরাল হেপাটাইটিস প্রতিরোধে বিশ্ব হেপাটাইটিস দিবসের এবারের প্রতিপাদ্য ‘আমরা অপেক্ষা করছি না’।
ঢাকায় ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর রাজনৈতিক সমাবেশ নিয়ে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে যে- গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না।
চট্টগ্রামের হোটেল পেনিনসুলাতে আজ থেকে শুরু হচ্ছে সেপ ভারতীয় শিক্ষা মেলা–২০২৩। দুই দিনব্যাপী সবার জন্য উন্মুক্ত এ মেলার উদ্বোধন করবেন এ্যাসিসট্যান্ট হাই কমিশনার অব ইন্ডিয়া (চট্টগ্রাম) ড. রাজীব রঞ্জন।