আজ মঙ্গলবার রাজধানীর সড়কে নামছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনে পদযাত্রা কর্মসূচি দিয়েছে বিএনপি। আর ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে আওয়ামী লীগ।
আজ
মানিলন্ডারিং আইনে আলোচিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমসহ আটজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার হবে আজ।
গল টেস্টের দ্বিতীয় দিন আজ। অপরদিকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এবং দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের সিরিজ নির্ধারণী ম্যাচ।
আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস আজ। ১৯৯৮ সালের ১৭ জুলাই বিশ্বব্যাপী ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত প্রতিষ্ঠিত হয়।
জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপনির্বাচন আজ। একইদিন দেশের মোট ৭৮টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সিলেটের বিশ্বনাথ উপজেলার বিএনপির চার নেতাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
কোনো চাপ নেই, নেই কোনো উদ্বেগ। সিরিজ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়েও নির্ভার সাকিব আল হাসান। স্বভাবতই হাসিখুশি, প্রাণচঞ্চল। হেসেখেলেই দুই ম্যাচের মাঝখানে থাকা বিরতির দিনটা কাটিয়ে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। মাঝে গণমাধ্যমকে বলে গেলেন, ‘আমি সব সময় ফ্রি।’
শ্রম অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই অধিদপ্তরে ১৪ ক্যাটাগরির পদে ১৩ থেকে ২০তম গ্রেডে ৭৫ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।
আজ বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দী দিবস। ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মিথ্যা-বানোয়াট, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল।
উইম্বলডনের ফাইনাল আজ। মুখোমুখি নোভাক জোকোভিচ ও কার্লোস আলকারাজ। বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ আজ।