পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস ইউক্রেনে থাকা বাংলাদেশীদের যত তাড়াতাড়ি সম্ভব দূতাবাসের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে।
ইউক্রেনে
ইউক্রেন অভিযানে ড্রোন ব্যবহারের ব্যাপারে তদন্ত করা নিয়ে জাতিসঙ্ঘকে হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া। জাতিসঙ্ঘ অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরান তার ড্রোন রাশিয়ায় পাঠাচ্ছে- এমন অভিযোগের মধ্যে রাশিয়া এই হুঁশিয়ারি উচ্চারণ করল।
ইউক্রেন থেকে অধিকৃত চারটি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করে একটি ডিক্রি জারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অঞ্চলগুলো হলো, দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন।
ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোতে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। এর ফলে দেশটির ৩০ ভাগ বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। এই দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিষয়ে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের ১১তম জরুরি বিশেষ অধিবেশনে ‘ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা: জাতিসঙ্ঘ সনদের মূলনীতি রক্ষা’ শীর্ষক জাতিসঙ্ঘের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ।
জাতিসঙ্ঘের মানবাধিকার পর্যবেক্ষকরা বলছেন, মতপ্রকাশের স্বাধীনতা, সমাবেশ এবং অন্যান্য নাগরিক ও রাজনৈতিক অধিকার ক্রাইমিয়াসহ ইউক্রেনের রুশ-অধিকৃত এলাকায় সীমিত।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনের কৃষ্ণসাগর অঞ্চলের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ হারাচ্ছে রুশ সেনারা।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত মানচিত্র থেকে মঙ্গলবার এ তথ্য জানা গেছে।
রাশিয়া বলেছে, দেশটির সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি শহর ছেড়ে চলে এসেছে। এর কারণ হিসেবে মস্কো বলেছে, ইউক্রেনের সেনাবাহিনীর হাতে অবরুদ্ধ হয়ে পড়ার হাত থেকে বাঁচতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাশিয়ার সেনারা ওই শহর ছেড়ে দিয়ে সুবিধাজনক ফ্রন্টের দিকে চলে গেছে।
সামরিক অভিযান শুরুর সাত মাসেরও বেশি সময় পর ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ায় যুক্ত করতে চলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্নও করেছে তার প্রশাসন।
ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া দখল করেছে, সেগুলোতে অনুষ্ঠিত গণভোটের ফলাফল ঘোষণা করে রুশ কর্মকর্তারা বলেছেন, এসব এলাকার লোকজন রাশিয়ার সাথে অন্তর্ভুক্তির ব্যাপারে বিপুলভাবে ভোট দিয়েছে। তবে ইউক্রেন ও তার মিত্ররা এই 'গণভোটকে' অবৈধ ও ভুতুরে হিসেবে অভিহিত করেছে।