পূর্ব ইউক্রেনে ৩২ বছর বয়সী এক ফরাসি সাংবাদিক নিহত হয়েছেন। সোমবার (৩০ মে) রুশ হামলায় নিহত হন তিনি।
ইউক্রেনে
সেন্ট্রাল ইউক্রেনে ফের ভয়াবহ হামলা চালাল রাশিয়া। নিপ্রো শহরে ইউক্রেনীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে মস্কোর বাহিনী। অন্তত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। জখম ৩০-এরও বেশি।
ইউক্রেনের বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের মতে, রাশিয়া শুক্রবার পূর্ব ইউক্রেনের উপর আক্রমণ বাড়িয়েছে। কামান, রকেট লঞ্চার ও বিমান ব্যবহার করে দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলে আঘাত হানছে, আবাসিক জেলাগুলোতে বাড়িঘর ধ্বংস করেছে এবং বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে হত্যা করেছে।
বন্দরনগরী মারিউপোলে ইউক্রেন সেনাবাহিনীর প্রতিরোধের শেষ দুর্গ অবশেষে ধসে পড়ল। ইউক্রেন সেনাদের পক্ষ থেকে জানানো হয়, সোমবার শহরটির ইস্পাত কারখানা আজভস্তাল প্ল্যান্টে অবস্থান নেয়া ২৫৬ জন সেনা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন। যার মধ্যে ৫৩ জন গুরুতর আহত অবস্থায় রয়েছে। এই ঘটনাকে বড় জয় বলে মনে করছে মস্কো।
ন্যাটোতে যোগদানে সুইডেন ও ফিনল্যান্ডের পদক্ষেপ একাধিক বাধার সম্মুখীন হওয়ায় ইউরোপ শুক্রবার কিয়েভের জন্য আরো অর্ধ বিলিয়ন ডলার সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
খারকিভ থেকে রাশিয়ার সেনাকে সরানো গেছে বলে দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। যুদ্ধের শুরু থেকেই উত্তর পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খারকিভে লাগাতার আক্রমণ চালাচ্ছিল রাশিয়া। কিছু দিন আগে রাশিয়া দাবি করেছিল, খারকিভের অনেকটাই তারা দখল করে নিয়েছে।
ক্রেমলিন বুলগেরিয়া এবং পোল্যান্ডে গ্যাস সরবরাহ করার পর ইউরোপীয় ইউনিয়ন বুধবার রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেছে কিয়েভের প্রতি সমর্থন ‘ব্লাকমেইল’ করে ফেরানো যাবে না।
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান ইউক্রেনে যুদ্ধ বন্ধ এবং বেসামরিক নাগরিকের দুর্ভোগ অবসানের লক্ষে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তাদের দেশের রেলস্টেশন ও রেললাইনসহ মোট পাঁচটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। তবে এসব হামলায় হতাহতের বিষয়ে স্পষ্ট করা হয়নি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পূর্ব ডনবাসে রাশিয়া বড় ধরনের আক্রমণ শুরু করেছে।