ইউক্রেনের প্রধান সামরিক কমান্ডার ভ্যালেরি জালুঝনি জানিয়েছেন, আধুনিক যুদ্ধবিমান থেকে শুরু করে সাধারণ অস্ত্র, কোনোকিছুই পর্যাপ্ত পরিমাণে না থাকায় রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ মন্থর গতিতে এগোচ্ছে তারা।
ইউক্রেনে
ইউক্রেনের ক্রামাতোরস্ক শহরে গত মঙ্গলবার রাশিয়ান মিসাইল হামলায় দেশটির দুই জেনারেল এবং আরো অন্তত ৫০ জন সেনা কর্মকর্তা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ান বার্তা সংস্থা আরআইএ এ খবর দিয়েছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাতোরস্ক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৪ বছর বয়সী দুই যমজ বোন রয়েছে।
রাশিয়া শনিবার ইউক্রেনে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে হতাহত এবং অবকাঠামোর অনেক ক্ষতি হয়েছে। ইউক্রেন কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
বাইডেন ওয়াশিংটনে সাংবাদিকদের বলেছেন, ‘তাদেরকে সঠিক মানদণ্ড মেনেই আসতে হবে। তাই আমরা এটা সহজ করতে যাচ্ছি না।’
রাশিয়ার দখলে থাকা অঞ্চল পুনরুদ্ধারে পালটা আক্রমণ চালাচ্ছে ইউক্রেন। চলতি সপ্তাহে শুরু হওয়া এই হামলায় বেশ সফলতাও পাচ্ছে ইউক্রেন। রাশিয়ার দখলে থাকা বেশ কিছু এলাকাও নিজেদের দখলে নিয়েছে ইউক্রেন বাহিনী।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, সীমান্তে রুশ ভূখণ্ড সুরক্ষার জন্য তিনি ইউক্রেনের আরো কিছু অংশ দখল করার জন্য তার সৈন্যদের নির্দেশ দিতে পারেন। ইউক্রেনের বাহিনী পাল্টা হামলা চালাতে গিয়ে 'ভয়াবহ বিপর্যয়ের' মুখে পড়েছে উল্লেখ করে তিনি এই আভাস দিয়েছেন।
রাশিয়ার কাছ থেকে তিনটি গ্রাম পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। বহুল অনুমিত পাল্টা আক্রমণে এটিকে প্রথম সাফল্য বিবেচনা করা হচ্ছে। দনেৎস্ক অঞ্চলের ব্লাহোদাতনে ও নেসকুচন ও মাকারিভকা নামের গ্রাম তিনতে তারা এই বিজয় অর্জনের দাবি করেছে
ইউক্রেনের বিভিন্ন শহরে সোমবার সারারাত ধরে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভে এখনো সতর্কতা জারি রয়েছে।
রাশিয়া দাবি করেছে, তাদের সেনাবাহিনী দোনেতস্ক অঞ্চলে ইউক্রেনের বড় ধরনের হামলা ব্যর্থ করে দিয়েছে। এ ঘটনায় ২৫০ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে এবং ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ধ্বংস করেছে বলেও জানিয়েছে রাশিয়া।