কিয়েভে থাকা ইউক্রেনের বাহিনী বলছে, তারা রাতভর রাজধানীজুড়ে ৩৬টি রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে।
ইউক্রেনে
রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে নিতে ইউক্রেনে আরও ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি মার্কিন ডলারের অস্ত্র সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে আমেরিকা। নতুন এই সহায়তা প্যাকেজের আওতায় আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও লাখ লাখ রাউন্ড গোলাবারুদ পাঠাবে মার্কিন কর্তৃপক্ষ।
পূর্ব ইউক্রেনের দনিপ্রোতে শুক্রবার সকালে একটি চিকিৎসা কেন্দ্রের ওপর রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে দু'জন নিহত এবং আরো অন্তত ২৩ জন আহত হন।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই আক্রমণের কথা নিশ্চিত করে বলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন হাসপাতালটি থেকে লোকজনকে উদ্ধার করা এবং আক্রান্ত স্থানটি পরিষ্কার করার জন্য কাজ করছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলে বাখমুত শহর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, তা আর আমাদের হাতে নেই- এমন কথা স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার মোকাবেলায় ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-১৬ পাঠানো হতে পারে বলে সম্ভাবনার সৃষ্টি হয়েছে। আর সেক্ষেত্রে রুশ বিমান বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের শক্তি অনেকগুণ বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
ঘুষ নেওয়ার অভিযোগে ইউক্রেনের সুপ্রিম কোর্টের প্রধান ও প্রধান বিচারপতি ভেসেভলোদ কেনিয়াজিয়েভকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাজধানী কিয়েভে প্রধান বিচারপতির সরকারি বাসভবন থেকে ভেসেভলোদ কেনিয়াজিয়েভকে গ্রেফতার করা হয়।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের কাছে রকেট হামলায় আরমান সোল্ডিন নামে এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি) এর একজন সাংবাদিক নিহত হয়েছেন।
গত পাঁচ মাসে ইউক্রেনে ২০ হাজারের বেশি রুশ যোদ্ধা নিহত হয়েছে বলে যুক্তরাষ্ট্র মনে করে। এছাড়া আরো ৮০ হাজার আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি এ কথা বলেছেন বলে সদ্য প্রকাশিত গোপন এক গোয়েন্দা নথিতে বলা হয়েছে।
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ কয়েকটি বড় শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।শুক্রবার ভোরে রুশ বাহিনীর চালানো হামলায় দিনিপ্রোতে এক নারী ও তার তিন শিশু সন্তান নিহত হয়েছে বলে জানিয়েছেন দিনিপ্রোর স্থানীয় মেয়র।
চারদিনের সফরে আজ রবিবার ভারতে যাচ্ছেন ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার ইউক্রেন অভিযানের পর থেকে এই প্রথম ইউক্রেনের কোনো মন্ত্রী ভারত সফরে আসছেন। এই সফরে ভারতীয় নেতৃবৃন্দের সাথে জাপারোভা দেখা করবেন।