দেশে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ৩৬ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
কর
আল্লাহ সবকিছুর নিয়ন্তা। আল্লাহর হুকুম ছাড়া কিছুই ঘটে না। আল্লাহ মানুষকে যেমন সুদিন দেন তেমন দুর্দিনও আসে আল্লাহর পক্ষ থেকে। সুদিনে যেমন ক্ষমতার অপব্যবহার না করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, তেমন দুর্দিনে ধৈর্য ধরতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের অন্যতম সুপার শপ মীনা বাজার। ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৬ জুন।
গত কয়েক দিন ধরে ভারতের কর্ণাটকের মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে কম জলঘোলা হয়নি। কে হবেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী? এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নতুন মুখ্যমন্ত্রী চূড়ান্ত করেছে কংগ্রেস। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেয়া হয়েছে ডি কে শিবকুমারকে।
বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। তবে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। অন্যদিকে প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে মেক্সিকো।
আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে কোনো ভোট কর্মকর্তা কাউকে ভোটদানে বিরত কিংবা প্রভাবিত করলে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সাধারণ পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদকে কাঁদিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি। ফলে রিয়ালের এবার প্রত্যাবর্তনের গল্প লেখা হলো না।
দেশে বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ২২ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
জাপানে জি-৭ বৈঠকের পরেই যুক্তরাষ্ট্রে ফিরবেন বাইডেন। কোয়াড বৈঠক এবং অস্ট্রেলিয়া সফর বাতিল করতে হয়েছে তাকে।
বৃষ্টি সত্ত্বেও ঢাকার বাতাসের মান 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর' হিসেবে চিহ্নিত করা হয়েছে।বুধবার সকাল ৮টা ৪৩ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১১০ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান সপ্তম।