বাংলাদেশ আবহাওয়া অধিদদফরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় 'মোখা' আজ (১৪ মে) সকাল ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে কক্সবাজার ও উত্তর মিয়ানমার অতিক্রম করতে পারে।
কর
কর্নাটক বিধানসভা নির্বাচনের ফলাফলে ভারতীয় সময় বিকেল তিনটে পর্যন্ত কংগ্রেস জিতেছে ৪৮টি আসনে এবং তারা এগিয়ে রয়েছে ৮৯ টি আসনে। বিজেপি জয়ী হয়েছে ২০টিতে, এগিয়ে ৪২টিতে আর জনতা দল (সেকুলার) এগিয়ে আছে ১৫টি আসনে । গণনা এখনও চলছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সদ্য সমাপ্ত জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফরের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে আগামী সোমবার এক সংবাদ সম্মেলন করবেন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ইটভাটায় সন্তানের সামনে নয়নতারা (৩৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী।
গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বব্যাপী আরও ২৩৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৩১৭ জন। সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৪৫০ জন।
ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শনিবার সকাল ৯টা ৩ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৮৬ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান প্রথম।
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় 'মোখা' উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে ।বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তি-১৩ এ বলা হয়, এটি গত মধ্যরাতে (১২ মে) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
মুন্সীগঞ্জের লৌহজংয়ের গাওদিয়া ইউনিয়নে পদ্মায় পাওয়া গেছে একটি ৬০ কেজি ওজনের মৃত ডলফিন। শুক্রবার বিকালে গাওদিয়া বাজারের দক্ষিণ পাশে পদ্মা নদীতে এ ডলফিনটিকে মৃত অবস্থায় ভাসতে দেখে এলাকাবাসী।
ইংল্যান্ডের চেমসফোর্ডে শুক্রবার (১২ মে) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয় বাংলাদেশ-আয়ারল্যান্ড। এই ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশের সামনে ৩২০ রানের বড় লক্ষ্য দেয় আইরিশরা।