কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
কুমিল্লা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত।
প্রথমবারের মতো কুমিল্লার নগরপিতা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত। ১০৫ কেন্দ্রে তিনি ৫০ হাজার ৩১০ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল ঘড়ি প্রতীকের সদ্য মেয়র মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।
শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে কুমিল্লা সিটিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোট গণনা।
সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।
কুমিল্লা সিটি করপোরেশন এবং দেশের প্রায় দুইশ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে আজ ভোট। বুধবার কুমিল্লা সিটি করপোরেশন ছাড়াও ১৭৬টি ইউনিয়ন পরিষদ, পাঁচটি পৌরসভা ও চারটি উপজেলা পরিষদে ভোট হবে।
কুষ্টিয়া প্রতিনিধি: আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে এখন পর্যন্ত কোন অনিয়মের অভিযোগ আসে নাই । কুমিল্লা মহানগর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আকম বাহাউদ্দিন বাহার তার নিজ বাড়ীতে অবস্থান করছেন।
কুমিল্লার লাকসামে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসের চালকসহ আরো তিনজন আহত হয়েছেন। তাদেরকে লাকসামসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুমিল্লার সদর দক্ষিণে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ৩ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ জুন ভোটের দিন রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ঢাকা কলেজস্থ কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য এই কমিটির সভাপতি হিসেবে শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া সোহাগের নাম ঘোষণা করা হয়েছে।