কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কাঁচি ব্রিজের পাশে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।মঙ্গলবার ঢাকাগামী একটি বাস ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা
কুমিল্লার চান্দিনায় দাডিয়ে থাকা লড়িকে পেছন থেকে ধাক্কা দিয়ে মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় আরো তিন যাত্রী। তাদেরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাজারে গিয়ে যদি দেখেন টমেটোর রং লাল বা সাদাটে সবুজ নয়, কুচকুচে কালো র - নিঃসন্দেহে অনেকেই ভড়কে যাবেন।
কুমিল্লায় সাম্প্রদায়িক হামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ভিডিও দেখে আসামি শনাক্ত করা হয়েছে। ভিডিও এভিডেন্স গ্রহণ করার একটা ধারা আছে।
কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবালকে সাতদিনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই ঘটনায় আরও তিনজনকেও রিমাণ্ডে নেওয়া হয়েছে।
কুমিল্লার নানুয়াদীঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে কোরআন রাখার ঘটনায় আটক যুবক ইকবাল হোসেনকে (৩০) কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কুমিল্লা পুলিশ লাইনে আনা হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে কুমিল্লা পুলিশ লাইন নিয়ে আসা হয়
কক্সবাজারে আটক হওয়া যুবকই ইকবাল হোসেন বলে নিশ্চিত হয়েছে কুমিল্লা জেলা পুলিশ। কক্সবাজার থেকে তাকে কুমিল্লায় আনা হচ্ছে। এর নেতৃত্বে আছেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার।
কুমিল্লার বুড়িচংয়ে কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে আরিফ আহমেদ (২৩) ও নয়ন মিয়া (২৪) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছিল দাঙ্গা বাঁধানোর উদ্দেশ্যেই । তিনি বলেন, দেশের অগ্রগতি থামিয়ে দেওয়া ও বিদেশের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই মন্দিরে কোরআন শরিফ রাখা হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গা লাগানোই ছিল উদ্দেশ্য।
কুমিল্লা নগরীর নানুয়া দীঘির উত্তর পাড়ে রাস্তায় নির্মিত একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ রেখে অবমাননার বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।