তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যারা গুজব ছড়ানোর চিন্তা করছেন ও করেছেন সবাইকে চিহ্নিত করা হবে। সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আমরা বদ্ধপরিকর।তিনি আরো বলেন, কুমিল্লার ঘটনায় যারাই জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।
কুমিল্লা
অক্টোবরের শেষ নাগাদ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও হলসমূহ খুলে দেওয়ার প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদ। বৃহস্পতিবার (৭ অক্টোবর) শিক্ষা পরিষদের এক সভায় এ সুপারিশ করা হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (০৬ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজি বাটপাড়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্তকে বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাৎক্ষনিক ভাবে হতাহতের কোন পরিচয় পাওয়া যাযনি।
কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
কুমিল্লায় বুড়িচং উপজেলায় ট্রাকচাপায় ৩ জন নিহত হয়েছেন। শনিবার সকাল ৬টার দিকে উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদের সামনে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ময়নামতি হাইওয়ে থানার এসআই আব্দুর রহমান।
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৯ জন পুরুষ ও ৭ জন নারীএ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৫৪৪ জন।
দেখতে অনেকটা তরমুজের মত, তবে এর ঘ্রাণ বাঙ্গির মতো। মরু ভূমির দেশের ফল সাম্মাম। যা এখন চাষ হচ্ছে কুমিল্লায়। সাম্মাম ওপরটা ধূসর ভেতরটা হলুদ। তবে ভালো মিষ্টি। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বলরামপুর গ্রামের মাঠে প্রথমবারের মতো চাষ করা হয়েছে সাম্মাম। বলরামপুর গ্রামের কাজী আনোয়ার হোসেন এ ফল চাষ করেছেন। সাম্মাম কিনতে ও দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন বিভিন্ন এলাকার মানুষ।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর যুব সংগঠন লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি। শুক্র ও শনিবার (৩০ ও ৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন তারা।