কোটি টাকার

বিজিবি’র অভিযানে ডিসেম্বর মাসে ২৬৬ কোটি টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

বিজিবি’র অভিযানে ডিসেম্বর মাসে ২৬৬ কোটি টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

গত বছরের ডিসেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ২৬৬ কোটি ৭৪ লাখ ৬০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৫৭ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার

১৫৭ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর মাধ্যমে বিক্রির জন্য ১৫৭ কোটি ৪০ লাখ টাকার রাইস ব্রান ওয়েল এবং মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৬২ কোটি ২৮ লাখ টাকার মসুর ডাল এবং ৯৪ কোটি ৫০ লাখ টাকার ভোজ্য তেল রয়েছে। 

পঞ্চগড় সীমান্ত থেকে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

পঞ্চগড় সীমান্ত থেকে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় প্রায় ৪ কোটি টাকা মূল্যের ১৫ স্বর্ণের বিস্কুট ও বিভিন্ন আকৃতির পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

খাটের নিচ থেকে ১০ কোটি টাকার আইস উদ্ধার

খাটের নিচ থেকে ১০ কোটি টাকার আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফের হারিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে ১০ কোটি টাকা মূল্যমানের ২ কেজি মাদক ক্রিস্টাল মেথের (আইস) চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। আটক ব্যক্তি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড হারিয়াখালীর মৃত আমির হোছাইনের ছেলে আহমদ হোছন (২১)।

বঙ্গবন্ধু টানেলে ১ মাসে ৪ কোটি টাকার টোল আদায়

বঙ্গবন্ধু টানেলে ১ মাসে ৪ কোটি টাকার টোল আদায়

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হওয়ার পর প্রথম ৩০ দিনে পারাপার হয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৯৭টি যানবাহন; তাতে টোল আদায় হয়েছে ৪ কোটি টাকারও বেশি।