সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৬৮টি কোম্পানি সর্বমোট ১ কোটি ০৮ লাখ ৭৯ হাজার ৫০৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৭ কোটি ১৭ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোটি টাকার
প্রায় ১২ হাজার ৯৫১ কোটি ৫১ লাখ টাকা ব্যয় সম্বলিত ১৭টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এরমধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ২৬৭ কোটি ৫২ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন দুই হাজার ৬৭০ কোটি ১৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৩ কোটি ৮৪ লাখ টাকা।
ঢাকা মহানগরের মিরপুর রাজস্ব সার্কেলের ধউর ভূমি অফিসের অন্তর্গত নলভোগ মৌজায় প্রায় ৪০ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশে জনপ্রিয় পর্যটন শহর কক্সবাজার পর্যন্ত নির্মাণাধীন রেলপথ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। রেলপথে ঢাকা থেকে কক্সবাজার যাওয়া আশায় থাকা অনেকেই নতুন রেললাইনের ভগ্নদশা দেখে হতাশ ও ক্ষুব্ধ হয়েছে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১৬০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সঙ্গে ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ৫০ হাজার মেট্রিক টন গম কেনারও সিদ্ধান্ত নেওয়া হয়। এতে মোট খরচ হবে ৪৮৯ কোটি ৪০ লাখ ৪৮ হাজার ২৫০ টাকা।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছেন ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। রিজভীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ এনেছেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে বিপুল পরিমাণ হেরোইনসহ স্ত্রী ছাবেরা বেগম (৪০) র্যাবের কাছে আটক হলেও পালিয়ে যান স্বামী।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানের সিট থেকে ৩০ কোটি মূল্যের ২৬ কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ।
ফুটবল খেলার দীর্ঘমেয়াদি উন্নয়নে ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল অর্থ মন্ত্রণালয়। সেই অর্থের সঠিক ব্যবহার হয়েছে কি না, সেটি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ক্রীড়া মন্ত্রণালয়।
আজ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে সাড়ে ৩ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।