রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সুমন সবুজকে (২৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ছাত্র
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আলোচিত ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা তার সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের আকার অপরিবর্তিত রেখেই নতুন করে যুক্ত হয়েছে আটটি পদ। মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
নোয়াখালীর কবিরহাট উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় ৮ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রাজধানীর কদমতলী শনির আখড়ায় একটি টিনশেড বাসায় বাথরুমে গ্যাস বিস্ফোরণে রুকাইয়া জাহান মৌমিতা (১৩) নামে এক স্কুলছাত্রী দগ্ধ হয়েছে।
বরিশালে এক পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ চার জনকে আটক করা হয়েছে।
ঢাকা কলেজস্থ সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ পরিষদের (সুন্দরবন) উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬এপ্রিল) ১৪ই রমজান ঢাকা কলেজের ক্যাফেটেরিয়ায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় বজ্রপাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (৫ এপ্রিল) রাত ৮টায় উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের মৈত্রী পাড়ায় এ ঘটনা ঘটে।
ছাত্রলীগের যেসব ইউনিটে পূর্ণাঙ্গ কমিটি নেই সেসব ইউনিটিটে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। আগামী ৫ মে এর মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
পাবিপ্রবি প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শিবির সন্দেহে তিন শিক্ষার্থীকে ধরে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ঐ তিন শিক্ষার্থী হলেন লোক প্রশাসন বিভাগের গোলাম রহমান জয়, ইংরেজী বিভাগের আসাদুল ইসলাম এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আজিজুল হক।