ছাত্র

ইবিতে ছাত্রী নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন

ইবিতে ছাত্রী নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের ঘটনায় তিন সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কুষ্টিয়া জেলা প্রশাসক।  

স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি তামিমকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে রাজশাহীর কাশীয়াডাঙ্গা থানার কাঠালবাড়ীয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত তামিম নাটোর সদর উপজেলার চাঁনপুর (পাবনাপাড়া) এলাকার আবুল কালাম আজাদের ছেলে। 

স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালীতে গড়াই সেতুর টোলঘর এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ২০টি স্বর্ণের বার ছিনতাই হয়। এ ঘটনায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তৌফিক খান সাদিদকে গ্রেফতার করেছে পুলিশ।

রাবির হলে ছাত্র নির্যাতনের অভিযোগ: দুই নেতাকে শোকজ ছাত্রলীগের

রাবির হলে ছাত্র নির্যাতনের অভিযোগ: দুই নেতাকে শোকজ ছাত্রলীগের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ছাত্র নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠিয়েছে ছাত্রলীগ । শনিবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

ছাত্র অধিকারের সম্মেলনে ছাত্রলীগের হামলা, আহত ১০

ছাত্র অধিকারের সম্মেলনে ছাত্রলীগের হামলা, আহত ১০

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ দুই দফা হামলা চালিয়েছে অভিযোগ উঠেছে। তবে ছাত্রলীগ দাবি করেছে, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র অধিকারের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ট্রাক থামিয়ে ছিনতাইয়ের অভিযোগে ঢাবির ৩ ছাত্রকে বহিষ্কার

ট্রাক থামিয়ে ছিনতাইয়ের অভিযোগে ঢাবির ৩ ছাত্রকে বহিষ্কার

প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩ শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সাময়িকভাবে বহিষ্কারের অনুমোদন দেওয়া হয়েছে।

রাজধানীতে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

রাজধানীতে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

রাজধানীতে ঘুড়ি উড়ানোর সময় বাসার ছাদ থেকে পড়ে সালমান আদিব (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) খিলক্ষেত বোটঘাট নামাপাড়া এলাকার একটি ৭তলা বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত আদিব কুড়িগ্রামের বুরুঙ্গামারি উপজেলার রুহুল আমিনের ছেলে। সে বোটঘাট নামাপাড়া চানাচুর গলির ওই বাসায় পরিবারের সঙ্গে থাকত।