দেশ

ক্যারিয়ার গড়তে মেধাবীদের বিদেশমুখীতা কমেছে : শিল্পমন্ত্রী

ক্যারিয়ার গড়তে মেধাবীদের বিদেশমুখীতা কমেছে : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, উদ্যোক্তাদের কর্মতৎপরতায় দেশব্যাপী শিল্পায়ন ও অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। 
তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে এখন সুযোগ-সুবিধা বেড়েছে। মানুষের চিন্তা-ভাবনা ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসছে। বর্তমান সময়ে ক্যারিয়ার গড়তে মেধাবীদের বিদেশমুখীতাও কমেছে।

দেশে করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ৭৭

দেশে করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ৭৭

দেশে সোমবার (২৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৭৭ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।

স্কুলে অনুপস্থিত শিক্ষকদের তালিকা প্রতিদিন জানাতে নির্দেশ

স্কুলে অনুপস্থিত শিক্ষকদের তালিকা প্রতিদিন জানাতে নির্দেশ

ছুটির অনুমোদন ছাড়া যেসব শিক্ষক স্কুলে অনুপস্থিত তাদের তালিকা প্রতিদিন জানাতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। 

বাংলাদেশ-ভারতের সম্পর্ক রক্তের বাঁধনে লেখা থাকবে : রেলপথ মন্ত্রী

বাংলাদেশ-ভারতের সম্পর্ক রক্তের বাঁধনে লেখা থাকবে : রেলপথ মন্ত্রী

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, স্বাধীনতা যুদ্ধে ভারত যেভাবে আমাদের পাশে ছিল, বাংলাদেশ-ভারতের সে সম্পর্ক রক্তের বাঁধনে লেখা থাকবে। তিনি বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে রেল যোগাযোগ ব্যবস্থা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের সহযেগিতায় হার্ডিঞ্জ ব্রিজ, তিস্তা ব্রিজ ও ভৈরব ব্রিজের মাধ্যমে রেল যোগাযোগ ব্যবস্থা চালু করেছিলেন।’

বাংলাদেশের ৪৫টি সিনেমা নিয়ে কলকাতায় চলচ্চিত্র উৎসব

বাংলাদেশের ৪৫টি সিনেমা নিয়ে কলকাতায় চলচ্চিত্র উৎসব

কলকাতার ঐতিহ্যবাহী নন্দনে শুরু হচ্ছে ‘৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। আগামী ২৮ জুলাই শুরু হয়ে এ উৎসব চলবে ৩১ জুলাই পর্যন্ত। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এবারের উৎসবে বাংলাদেশের ৪৫টি সিনেমা প্রদর্শিত হবে।

রফতানির আড়ালে ১৯টি গার্মেন্টস প্রতিষ্ঠান বিদেশে পাচার করেছে ১৪৭ কোটি টাকা!

রফতানির আড়ালে ১৯টি গার্মেন্টস প্রতিষ্ঠান বিদেশে পাচার করেছে ১৪৭ কোটি টাকা!

দেশের ১৯টি গার্মেন্টস প্রতিষ্ঠান রফতনি মূল্য কম দেখিয়ে গত ৩ বছরে ১৪৭ কোটি ৬৭ লাখ টাকা বিদেশের পাচার করার তথ্য জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা।

রোমে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রোমে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে খাদ্য সম্মেলনে যোগ দিতে রবিবার (২৩ জুলাই) রোমে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (২৪ জুলাই) ইতালির রাজধানী রোমে তিন দিনব্যাপী এই শীর্ষ সম্মেলন শুরু হবে।

শিশু শ্রম কমাতে পারবে বাংলাদেশ!

শিশু শ্রম কমাতে পারবে বাংলাদেশ!

বাংলাদেশে ঝুঁকিপূর্ণ কোনো কাজে শিশুদের নিয়োগ বেআইনি। কিন্তু ঝুঁকিপূর্ণ কাজেই বাংলাদেশের ১০ লাখের বেশি শিশু নিয়োজিত। গত ১০ বছরে দেশে শিশু শ্রমিকের সংখ্যা বেড়েছে প্রায় এক লাখ। শিশুশ্রম কমাতে সরকারের আছে হাজার কোটি টাকার প্রকল্প।