পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, গণমাধ্যমে বিদেশীদের মন্তব্য অতি প্রচারের ফলে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে তারা মজা পায়। তারা নিজেদেরকে এদেশের সম্রাট মনে করে।
দেশ
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে রমিম উদ্দিন আহমেদ (২২) নামে এক বাংলাদেশি শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনায় শোক জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
চার দেশের ৩৯ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দুর্নীতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্তসহ বিভিন্ন অভিযোগে তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।
নির্বাহী আদেশে গ্যাসের বিতরণ ও সঞ্চালন চার্জ বাড়ানো হয়েছে। বিতরণ কোম্পানিভেদে প্রতি ঘনমিটারে ৭ থেকে ১১ পয়সা পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এতে গ্রাহকের গ্যাসের দামে কোনো তারতম্য হবে না। তারা আগের দরেই টাকা পরিশোধ করবেন।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে টুইট করায় জাতিসঙ্ঘের আবাসিক প্রতিনিধিকে তলব করেছে সরকার।
আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ব্যাংকগুলোকে ৯টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সারা দেশের স্কুল-কলেজ ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের নির্দেশ দেওয়া হয়েছে। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি উদযাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৬৬ জন।
মানবতাবিরোধী অপরাধ মামলায় পিরোজপুরের ভাণ্ডারিয়ার আব্দুল মান্নান হাওলাদারসহ চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
কুয়েতের খাইরান এলাকায় মোহাম্মদ জুয়েল (২৪) নামের এক প্রবাসী বাংলাদেশির মরদেহ পাওয়া গেছে। একই এলাকার মামুন নামের আরো এক প্রবাসী বাংলাদেশি স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।