নাটোরে ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার সন্ধ্যায় এক অভিযানে তাদেরকে আটক করা হয়।
নাটোর
নাটোরের সিংড়ার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে আ’লীগ নেতাসহ দু’জনের মৃত্যু হয়েছে। রোববার রাত ৯টায় বামিহাল বাজারে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে এই ঘটনা ঘটে।
নাটোরে ভাইরাল হওয়া কলেজ শিক্ষিকা সহকারী অধ্যাপক খায়রুন নাহারের মৃত্যুর ঘটনায় তার স্বামী কলেজছাত্র মামুন হোসেনকে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
নাটোরের লালপুরের ওয়ালিয়া ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিনা রানী শীল (৪৫) নামের এক বিধবার মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ওই বিধবা ফুলবাড়ী গ্রামের মৃত সমর চন্দ্রশীলের স্ত্রী।
নাটোর জেলার লালপুর উপজেলার নুরুল্লাপুর নামক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে নকল বিড়ি, নকল সিগারেট পেপার, নিষিদ্ধ পলিথিনসহ বিড়ি তৈরির বিভিন্ন নকল উপকরন জব্দ করা হয়েছে।
নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মাক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছে। আরও তিনজন আহত হয়েছেন।মঙ্গলবার (১৭ মে) রাত ৩টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার নগর ইউনিয়নের কয়েন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্ত্রী কর্মস্থল সিংড়ায় আসার পথে তাকে বহনকারী সরকারি গাড়ির সাথে ধাক্কায় স্থানীয় সাংবাদিক সোহেল রানা (৩৪) নিহত হয়েছেন।সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার নিংগইন তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গত ২৪ ঘণ্টায় নাটোর জেলা কারাগারে দুই কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাওন ইসলামকে সভাপতি এবং আইন আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের হানিফ হোসাইনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কঠোর নিরাপত্তা ব্যবস্থায় নাটোর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত মোট ৩০টি কেন্দ্রের ২০৩টি বুথে ইভিএম এর মাধ্যমে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। এরপর গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।