নাটোর সদর উপজেলায় বাস, ট্রাক ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। এদের মধ্যের তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
নাটোর
ফুটপাত ও বিভিন্ন স্টেশনে কাটিয়ে দেওয়া নাটোর পৌরসভায় বসবাসরত ৭৬ জন চর্মকারকে উপহার দিয়েছেন নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ।
উদ্ভাবন ও বৈচিত্রকরণের মাধ্যমে সমৃদ্ধ হচ্ছে দেশের শস্য ভান্ডার খ্যাত নাটোরের কৃষি। এবার আমন মৌসুমে অভিষেক হয়েছে ঔষুধি গুণে সমৃদ্ধ ব্লাক রাইস। অর্গানিক কৃষি উদ্যোক্তা মোস্তাফিজুর রহমান টুটুল এ ধান চাষ করে সফল হয়েছেন।
নাটোরে বিশ্ব এইডস দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
নাটোরে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে নাটোর-রাজশাহী বাইপাস সড়কের পিটিআই মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নাটোরের লালপুর উপজেলায় তথ্য অফিসের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শিশু ও নারী উন্নয়নে সচেতনামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
নাটোরের গুরুদাসপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অপরাধে রবিউল ইসলাম (৩২) নামের এক কৃষককে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ। গতকাল সোমবার আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের দুধগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নাটোরে মাদক পাচারকালে ৩২ কেজি গাঁজাসহ এক এ্যাম্বুলেন্সের চালক,হেলপার ও অপর এক যাত্রীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর সদরের পূর্ব হাগুরিয়ায় অভিযান চালানো হয়।
নাটোরের বড়াইগ্রামে গত ৪০ দিনে এক গ্রামের ৪ বাড়িতেই গরু চুরির ঘটনা ঘটেছে। উপজেলার বনপাড়া হারোয়া এলাকার মধ্যপাড়া ও বেরপাড়ার ৪ বাড়ি থেকে ৮টি গরু চুরি হয়। গরুগুলোর আনুমানিক মূল্য ১০ লক্ষাধিক টাকা।
নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় পিকআপ উল্টে নারী ও শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। নিহতদের নাম পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।