গিনির পশ্চিমাঞ্চলে রোববার একটি ট্রাকের সাথে বাসের ধাক্কায় ২৪ জনেরও বেশি নিহত হয়েছে। এদের বেশির ভাগই স্কুল বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাসটি অপর একটি গাড়িকে অতিক্রম করতে গেলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহ
তানজানিয়ায় লেক ভিক্টোরিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এ পর্যন্ত অন্তত ১৯ জন নিহত হয়েছেন।
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর দক্ষিণাঞ্চলে সেনা প্রশিক্ষণ শিবিরে আত্মঘাতি বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যম রোববার এ কথা জানিয়েছে।
ফরিদপুরের ভাঙ্গায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো চারজন। তাদের উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্য হাতির আক্রমণে রবিজল মিয়া (৬১) নামে এক কৃষক নিহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে সড়ক দুর্ঘটনায় শাওন নামে ৭ বছরের এক শিশু নিহত হয়েছে। এসময় ভটভটি চালক শাওনের বাবা সদর উপজেলার রাণিহাটি ইউনিয়নের ধুমিহায়াতপুর গ্রামের শামসুল আলী সামান্য আহত হন।
চুয়াডাঙ্গায় গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দু’জন গরু ব্যবসায়ী মারা গেছেন। আহত হয়েছেন আরও দু’জন। এ ঘটনায় ট্রাকের সাতটি গরু মারা গেছে। বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে সদর উপজেলার আলুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরগুনার বেতাগীতে মোকামিয়া দরবার শরিফের মাহফিল থেকে ফেরার পথে বেপরোয়া গতির কারণে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছেন
গাজীপুরজেলার কাপাসিয়ায় বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এঘটনায় চালকসহ তিনজন আহত হয়েছেন। বুধবার বিকেলে কাপাসিয়ার মিয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।