ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্ম শহর ক্রিভি রিহতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একটি ১০ বছর বয়সী মেয়ে ও তার মাও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
নিহ
ভারতের মহারাষ্ট্রে একটি রেলওয়ে স্টেশনে চারজনকে গুলিতে করে হত্যা করেছে রেলওয়ে নিরাপত্তা কর্মী। এদের মধ্যে তিনজন সাধারণ যাত্রী এবং অন্য একজন পুলিশের সহকারী উপ-পরিদর্শকও ছিলেন।
মিসরের সিনাই উপদ্বীপে অত্যন্ত সুরক্ষিত জাতীয় নিরাপত্তা সদরদপ্তরে গোলাগুলিতে পুলিশের চার সদস্য নিহত হয়েছে। সেখানে দায়িত্বরত নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের জমিয়ত উলামা ইসলাম-ফজলের (জেইউই-এফ) সম্মেলনে ভয়াবহ বোমা হামলার ঘটনায় মৃত্যু বেড়ে ৪৪ জনে দাড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইশতাধিকের বেশি মানুষ।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরে আগুন লেগে দেবর-ভাবি নিহত হয়েছেন।
কানাডার আলবার্টায় বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ নিহত হয়েছেন অন্তত ছয়জন।স্থানীয় সময় শনিবার (২৯ জুলাই) রাতে উড্ডয়নের ঘণ্টা খানেকের মাথায় এ দুর্ঘটনা হয়।
কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে আরাকান স্যালভেশন আর্মির (আরসার) গুলিতে এক যুবক নিহত হয়েছেন।
গাজীপুরের টঙ্গীতে দেয়াল ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল উপজেলার কড়ইকান্দি গ্রামের আরিফ হাসানের ছেলে বকুল (৩৫), একই এলাকার নর্দানগর গ্রামের আকন্দ মিয়ার ছেলে সুলতান (৫০) ও টঙ্গীর গোপালপুর এলাকার ধনু মিয়ার ছেলে সবুজ (৩৫)।
পবিত্র আশুরার দিনে ইরাকের কারবালা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে। শুক্রবার আশুরা পালনে হাজার হাজার শিয়া মুসলিম শহরটিতে জড়ো হয়েছিলেন। খবর ইরানের মেহের নিউজ এজেন্সির।
সিরিয়ায় তুরস্কের ড্রোন হামলায় কুর্দিদের নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) চার সদস্য মারা গেছে। স্থানীয় প্রশাসনের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।