নেত্রকোনায় স্থানীয় দালালদের মাধ্যমে জাল জন্মনিবন্ধনসহ ভুয়া কাগজপত্র তৈরি করে পাসপোর্ট করতে গিয়ে চারজন আটক হয়েছেন। আটকদের মধ্যে দুজন রোহিঙ্গা নারী-পুরুষ এবং দুজন স্থানীয় দালাল। শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে তাদের আদালতে সোপর্দ করেছে পূর্বধলা থানার পুলিশ।
নেত্রকোনায়
নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
নেত্রকোনার বিভিন্ন উপজেলায় নাশকতা, সন্ত্রাসবিরোধী আইন এবং বিশেষ ক্ষমতা আইনে করা পৃথক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
হিমু শ্রষ্ঠা কিংবদন্তী লেখক হুমায়ূন আহমেদ এর ৭৮তম জন্মদিন উপলক্ষে নিজ জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
নেত্রকোনার বিভিন্ন স্থানে ১০ নভেম্বর অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনায় জেলার চার থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
নেত্রকোনার মদনে আলোচিত শিশুশিক্ষার্থী ধর্ষণ মামলায় অভিযুক্ত মাদ্রাসা পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
নেত্রকোনার মোহনগঞ্জে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের একটি বগির অন্তত চারটি আসন পুড়ে গেছে।
নেত্রকোনায় পিকআপের নিচে তৈরি বিশেষ গোপন চেম্বারে পাচারের সময় ভারতীয় ৫৬০ বোতল ‘ফেয়ারডিল নিউ’ নামের মাদক জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় পিকআপচালক মো. ফারুক মিয়াকে (২৬) গ্রেফতার করা হয়েছে।
নেত্রকোনার সদরে বাঁশ ঝোপের ভেতর থেকে হাত পা বাঁধা ও মুখে স্কচটেপ মোড়ানো অবস্থায় রোকন মিয়া (৪০) নামের এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহ