নেত্রকোনায় অতিবৃষ্টির পানিতে প্রায় ৬৫০ কোটি টাকার মাছ ভেসে গেছে। মাছ, পোনা এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এরই মধ্যে প্রধান নদ-নদীর পানি কমতে শুরু করেছে।
নেত্রকোনায়
আটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইসমাইল হোসেন (১৮) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। নেত্রকোনার দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নের নালিয়াকান্দা গ্রামে সোমবার সকালে ঘটে এ ঘটনা।
গাছে গরু বাঁধাকে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়ায় ৬০ বছর বয়সী নারী মোস্তফা আক্তার হত্যা মামলার মূলহোতা দুই সহোদরকে গ্রেফতার করেছে ময়মনসিংহ র্যাব ১৪। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নরসিংদীর শিবচরের কাবারচর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
নেত্রকোনার মোহনগঞ্জে শিয়ালজানি খালে ভেসে ওঠা হোসেন (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মোহনগঞ্জ থানার পুলিশ লাশটি উদ্ধার করে। হোসেন দেওথান গ্রামের মৃত সুরুজ্জামানের ছেলে।
‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’ প্রতিপাদ্য নিয়ে এবার আন্তর্জাতিক সাাক্ষরতা দিবস উপলক্ষে নেত্রকোনায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনার কলমাকান্দায় বাড়ির পাশের উব্দাখালি নদীতে ডুবে সাহাবিল মিয়া নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার চত্রংপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু সাহাবিল ওই গ্রামের মো. মাসুদ মিয়ার ছেলে।
বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চেয়ে উন্নত চিকিৎসাসহ একদফা দাবিতে নেত্রকোনায পদযাত্রাসহ সংক্ষিপ্ত সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ঢাকাসহ বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকলেও নেত্রকোনায় কম ছিলো। কিন্তু গত এক সপ্তাহ ধরে নেত্রকোনা জেলায় বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।
নেত্রকোনায় স্ত্রী সেলিনা আক্তারকে (৩২) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ফকু মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ভাই আল আমিন নেত্রকোনা মডেল থানায় হত্যা মামলা করেছেন।
নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরে গোসল করতে গিয়ে বজ্রপাতে আরজু মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আরজু মিয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের টিপরা গ্রামের আব্দুল হাইর ছেলে। সোমবার সকালে বৃষ্টিতে ভিজে নিজ বাড়ির সামনে পুকুরে গোসল করার সময় এই বজ্রপাতের ঘটনা ঘটে।